
বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হলে কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। চলতি মাসেই দেশটির পার্লামেন্টে এই আইন পাস করতে পারে। আইনটি পাস হলে বিয়ের আগে যৌন সম্পর্কের অভিযোগে অভিযুক্তকে কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্দোনেশিয়ার আইনপ্রণেতা বামবাং উরিয়ান্তো এই বিলটির খসড়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিলটি আইনে পরিণত হতে পারে। আইনটি পাস হলে দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিক যাঁরা ইন্দোনেশিয়ায় এসে বিয়ের আগে যৌনতা সম্পর্কে লিপ্ত হবেন, তাঁদেরও কারাদণ্ড দেওয়া হবে।
বিলটিতে বলা হয়েছে, এ বিষয়ে শাস্তি তখনই কার্যকর হবে, যখন কোনো পক্ষ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবে কিংবা বিবাহিত কোনো ব্যক্তি যদি বিয়ের বাইরেও যৌন সম্পর্কে লিপ্ত হয় এবং সে ক্ষেত্রে ভুক্তভোগী স্বামী বা স্ত্রী যদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। এ ছাড়া, কোনো অবিবাহিত নারী বা পুরুষের বাবা–মা তাঁদের সন্তানের বিষয়ে যদি অভিযোগ করেন। এমন অভিযোগ প্রমাণিত হলে ছয় মাস বা তার বেশি কারাদণ্ড হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই আইন পাস হলে দেশের পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ব্যবসায়ী সম্প্রদায়। এ বিষয়ে ইন্দোনেশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারপারসন শিন্তা উইদজাজা সুকামদানি বলেছেন, ‘ব্যবসার ক্ষেত্রে এই আইনের প্রয়োগ আইনি জটিলতা তৈরি করবে এবং বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়ায় বিনিয়োগের বিষয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে