ভারতীয় সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতীয়রা পাকিস্তানকে বিশ্বাস করে না। একইভাবে পাকিস্তানিরাও বিশ্বাস করে না ভারতকে। তবে দুটি দেশকেই প্রায় সমানভাবে বিশ্বাস করে বাংলাদেশিরা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের মধ্যে অন্য দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা দেখার জন্যই জরিপটি করা হয়েছিল।
‘সিভোটার ফাউন্ডেশনের’ সঙ্গে যৌথভাবে করা এই জরিপটিতে আরও দেখা গেছে, তিন দেশেরই বেশির ভাগ মানুষ মনে করেন, ভারতীয় উপমহাদেশের বিভাজন সঠিক সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ১৯৪৭ সালে প্রথমে ভারত ও পাকিস্তানের বিভাজন এবং পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তান ও বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
জরিপটিতে তিন দেশের ১২ হাজার ২৫৮ জন মানুষকে দেশ ভাগ এবং তাঁদের নিজ নিজ দেশের কিছু বিষয় নিয়ে তাঁদের চিন্তাভাবনা জানার চেষ্টা করা হয়।
সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ ভারতীয় বলেছেন, তারা পাকিস্তানকে বিশ্বাস করেন না। বিপরীতে গবেষণায় অংশ নেওয়া পাকিস্তানিদের মধ্যে ৬০ শতাংশই ভারতকে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। তবে সবচেয়ে ইতিবাচক মনোভব দেখা গেছে বাংলাদেশি উত্তরদাতাদের মধ্যে। জরিপে ৬৬ শতাংশ বাংলাদেশি ভারতকে বিশ্বাস করেন বলে জানিয়েছেন, আর তাঁদের মধ্যে ৬৩ শতাংশ বিশ্বাস করেন পাকিস্তানকে।
জরিপে অংশ নেওয়া প্রায় সবাই দেশ বিভাজন সঠিক ছিল বলে মত দিয়েছেন। তবে এই বিভাজনকে ভুল বলা অল্পসংখ্যক মানুষের বেশির ভাগই ভারতীয় ছিলেন।
নাগরিকেরা তাঁদের নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে মাঝারিভাবে সন্তুষ্ট ছিলেন। ভবিষ্যৎ নিয়েও তাঁরা ব্যাপকভাবে আশাবাদী ছিলেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে