চীনে পেশাগত কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত হংকংয়ের এক সাংবাদিক। জাপানের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে আল জাজিরা। মিনি চ্যান নামের সেই সাংবাদিককে চীনা কর্তৃপক্ষ আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জিয়াংশান ফোরামে যোগ দিতে বেইজিং ভ্রমণে গিয়েছিলেন চীনা প্রতিরক্ষা এবং কূটনীতিতে বিশেষজ্ঞ এবং পুরস্কার বিজয়ী সাংবাদিক মিনি চ্যান। তার পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে কিয়োডো নিউজ গত বৃহস্পতিবার বলেছে, গত ৩১শে অক্টোবর তিন দিনের নিরাপত্তা সম্মেলনটি শেষ হওয়ার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবার মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্টের কাছে মিনি চ্যানের নিখোঁজ হওয়া প্রসঙ্গে আল জাজিরা জানতে চেয়েও কোনো মন্তব্য পায়নি। তবে কিয়োডো নিউজ বলেছে, মিনি চ্যান ব্যক্তিগত ছুটিতে ছিলেন বলে দাবি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। সংবাদমাধ্যমটি এর চেয়ে বেশি কিছু জানায়নি।
মর্নিং পোস্টের ওয়েবসাইট অনুসারে, সেখানে ২০০৫ সাল থেকেই কাজ করছেন মিনি চ্যান। গাজায় চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভূমিকা নিয়ে গত ১ নভেম্বর প্রকাশিত হয় তার একটি নিবন্ধ। সেটাই সাউথ চায়না মর্নিং পোস্টে তার প্রকাশিত শেষ নিবন্ধ।
মিনি চ্যানের এক বন্ধু আল জাজিরাকে বলেন, মিনি চ্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে শেষবার অনলাইনে দেখা গিয়েছিল গত ২ নভেম্বর। এ ছাড়া, মিনি চ্যানের ফেসবুক কর্মকাণ্ডকেও তার কাছে অদ্ভুত মনে হয়েছে।
তিনি বলেন, চ্যানের শেষ ফেসবুক পোস্টটি দেওয়া হয়েছিল ১১ নভেম্বর। সেখানে ছুটিতে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করা হয়েছে। কিন্তু এই পোস্টকে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে সেই বন্ধুর কাছে। কারণ, চ্যানের পোস্টগুলো সাধারণত থাকে ভিন্নধর্মী। চ্যান তার নিবন্ধ সম্পর্কে চীনা ভাষাতেই ফেসবুকে পোস্ট দিয়ে থাকেন। তা ছাড়া, শেষ পোস্টে তিনি কোথায় আছে জানতে চেয়ে বন্ধুদের করা মন্তব্যেরও কোনো জবাব দেননি চ্যান।
হংকং সাংবাদিক সমিতি আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছে যে, তারা মিনির নিরাপত্তার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের মতে, সাংবাদিকদের আটক করায় গত বছরই ইরানকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে চীন। গত বছরের ডিসেম্বরেই অন্তত ৪৩ জন সাংবাদিককে আটক করেছিল চীন।
কানাডীয় একটি ভ্রমণ গাইড অনুসারে, চীনা পুলিশ কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করার আগে ৩৭ দিন পর্যন্ত আটক রাখতে পারে। তারপর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার আগে আটক রাখতে পারে আরও সাড়ে ১৩ মাস।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪১ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে