চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এক দিনেই দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষাও।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৩ সেপ্টেম্বর) এক দিনেই ১,৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮৪ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা গেছে। আর ১ হাজার ৪৬৪ জনের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন ও সিচুয়ান প্রদেশের পরিস্থিতি উদ্বেগজনক। প্রাদেশিক সরকারের তথ্য মতে, শেনঝেনে শনিবার নতুন করে ৮৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ অবস্থায় লকডাউনের আওতায় আনা হয়েছে অঞ্চলটি। এ ছাড়া সিচুয়ান প্রদেশের চেংডু শহরে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত নতুন করে কারও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে চীন। দেশটিতে বর্তমানে ৩৩টি শহর আংশিক কিংবা পুরোপুরি লকডাউনে রয়েছে। আর লকডাউনের আওতায় পড়েছে সাড়ে ৬ কোটির বেশি মানুষ।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৩ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে