করোনা মহামারির শুরু থেকে লকডাউনসহ একের পর এক বিধিনিষেধে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমেছে চীনের জনগণ। বৃহত্তম নগরী সাংহাই ও রাজধানী বেইজিংয়ের পর গুরুত্বপূর্ণ শহর গুয়াংজুতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এমনকি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে শহরটির বাসিন্দারা দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংক্রমণ প্রতিরোধী সাদা পোশাক পরিহিত কয়েক ডজন দাঙ্গা পুলিশ মাথার ওপর বর্ম ধরে এগিয়ে যাচ্ছে। এ সময় ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে ছুড়ে মারতে দেখা যায়।
অন্য আরেকটি ভিডিও ফুটেজে লোকজনকে পুলিশের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়তে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, সরু একটি গলিতে টিয়ার শেল থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে লোকজন। এ ছাড়া হ্যান্ডকাফ পরিয়ে একদল লোককে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখা যায়।
চীনা জনগণের বিক্ষোভের সূত্রপাত গত ২৪ নভেম্বরের একটি দুর্ঘটনা থেকে। ওই দিন দেশটির উরুমকি শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। অনেকের ধারণা, অগ্নিকাণ্ডের শিকার ভবনটি লকডাউনের কারণে আংশিকভাবে তালাবদ্ধ থাকায় বাসিন্দারা সময়মতো বের হতে পারেনি। এ ছাড়া দগ্ধদের ঠিক সময়ে হাসপাতালে নেওয়াও সম্ভব হয়নি। এরপর ২৫ নভেম্বর শহরটির ক্ষুব্ধ জনগণ পথে নেমে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। গত কয়েক দিনে বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে