
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ শনিবার সিচুয়ান প্রদেশের জিনপিং গ্রামে স্থানীয় সময় সকালে (স্থানীয় সময় ১১টা ৫০) ভূমি ধসের ঘটনা ঘটে। এতে ১০টি বাড়ি চাপা পড়ে এবং বেশ কয়েক বাসিন্দা আটকা পড়েন। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধারকাজের জন্য ‘সব ধরনের চেষ্টা চালানোর’ নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা নিতে বলেছেন।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট সি কর্তৃপক্ষকে ‘নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দিয়েছেন।
সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আশপাশের এলাকায় ভূতাত্ত্বিক বিপদজনিত ঝুঁকির তদন্ত ও পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। যেসব এলাকার বাসিন্দারা ঝুঁকির মধ্যে আছেন, তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
এদিকে, ভেঙে যাওয়া অবকাঠামোর পুনর্গঠন ও জনসেবার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫০ মিলিয়ন ইউয়ান (৬.৯ মিলিয়ন ডলার বা ৫.৫ মিলিয়ন পাউন্ড) বরাদ্দের ঘোষণা দিয়েছে।
ভূতাত্ত্বিক কারণে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ইউনান প্রদেশে এক ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিহত হন। এ ছাড়া ২০১৩ সালের জানুয়ারিতে একই অঞ্চলে ভূমি ধসে ১৮ জনের প্রাণহানি ঘটে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে