দুই বছর আগে ভূমিধস বিজয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বরিস জনসন। কনজারভেটিভ পার্টির এ নেতা বেফাঁস ও রসাত্মক মন্তব্য, চলন-বলনের ভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা টেনে ইউরোপের ‘ট্রাম্প’ তকমা পান। কিন্তু হালে ভালো যাচ্ছে না বরিসের দিনকাল।
বিরোধী লেবার পার্টির পাশাপাশি নিজ দলের মধ্যে ক্রমশ কোণঠাসা হচ্ছেন তিনি। সবচেয়ে বড় কথা, জনগণের মধ্যে তাঁর জনপ্রিয়তা কমছে। ‘সাভন্ত কমরেস’ নামের এক সংস্থার গত বুধবার প্রকাশিত জরিপের ফলে ৫৪ শতাংশ ব্রিটিশ ভোটার জনসনের পদত্যাগ করা উচিত বলে মত দিয়েছেন। ২০১৯ সালে যাঁরা তাঁকে ভোট দেন, তাঁদের প্রায় এক-তৃতীয়াংশও একই মত দিয়েছেন।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মিরর সম্প্রতি একটি ছবি প্রকাশ করে, যেখানে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দুই সহকর্মীর সঙ্গে বরিসকে অনলাইনে কুইজ খেলতে দেখা যায়। বড়দিন উপলক্ষে আয়োজিত এক পার্টিতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। এ খবর ফাঁস হওয়ার পরই ওই জরিপ চালায় সাভন্ত কমরেস।
ডাউনিং স্ট্রিটের যে পার্টি নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে ঝড় বইছে, তার এক দিন আগেই কঠোর করোনা বিধিনিষেধ ঘোষণা করেন বরিস জনসন। ইউরোপের যে কটি দেশ করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যুক্তরাজ্য তাদের অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
এদিকে গত বছরের বড়দিনের কেলেঙ্কারির ধাক্কার ঢেউ থামার আগেই ওমিক্রন নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা নিয়ে নিজ দলের সাংসদদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন বরিস জনসন। গত বুধবার ঘোষিত নির্দেশনা অনুযায়ী, অফিসে কাজ করার সময় সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। প্রয়োজনে হোম অফিস শুরু হতে পারে। নাইট ক্লাবসহ আরও কিছু জায়গায় ঢোকার জন্য ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসার প্রমাণ দেখাতে হবে। ১৫ ডিসেম্বর থেকে এসব বিধিনিষেধ কার্যকর হবে। কনজারভেটিভ পার্টির সাংসদ উইলিয়াম র্যাগ এ ঘোষণাকে ‘মনোযোগ মূল সমস্যা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল’ বলে মন্তব্য করেছেন।
করোনার বাইরে যেসব অভিযোগ নিয়ে বরিসকে ঝামেলা পোহাতে হচ্ছে, তার মধ্যে নিজের সরকারি বাসভবন নবায়ন অন্যতম। কয়েক মাস ধরে এর গুঞ্জন শোনা যাচ্ছিল। সরকারি বাসভবন নবায়নে যথাযথ নিয়ম মানা হয় এবং ব্যয় নির্দিষ্ট বাজেটের মধ্যে রাখতে ব্যর্থ হওয়ায় কনজারভেটিভ পার্টিকে গত বৃহস্পতিবার জরিমানা করে দেশটির নির্বাচন কমিশন। এরপর নতুন করে তোপের মুখে পড়েন জনসন।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে