কারফিউ জারি করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের মেয়র বাটালি ক্লিৎসকো শহরটিতে কারফিউ জারির ঘোষণা দেন। কারফিউ অমান্যকারীদের শত্রুপক্ষের সদস্য বলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে মেয়র কার্যালয় থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আরোপিত এই কারফিউ চলবে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। আগে জারি করা কারফিউয়ের সময়সীমা ছিল, স্থানীয় সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
এক টুইট বার্তায় কারফিউয়ের বিষয়ে সবাইকে কারফিউয়ের সময় বাইরে বের হতে নিষেধ করে ভিটালি ক্লিৎসকো লিখেছেন, ‘যে সব সাধারণ নাগরিক কারফিউয়ের সময় বাইরে থাকবেন তাঁদের শত্রুপক্ষের আত্মাঘাতী হামলাকারী ও পুনরুদ্ধারকারী বলে বিবেচনা করা হবে।’
এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১৪ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে