ঢাকা: অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই ভারতীয় যোগগুরু রামদেবের নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার অনলাইনে ছড়িয়ে পড়ে এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, স্বামী রামদেবকে ওদের বাবাও গ্রেপ্তার করতে পারবে না। অবশ্য ‘ওদের’ বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।
গত সপ্তাহে অনুসারীদের উদ্দেশ করে রামদেব বলেন, অ্যালোপ্যাথি চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছেন। এ নিয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী তাঁর সমালোচনা করেছেন। আধুনিক চিকিৎসা নিয়ে দেওয়া নিজের বক্তব্য থেকে সরে গিয়েছিলেন রামদেব। বিবৃতি দিয়ে ভুলও স্বীকার করেন। কিন্তু গত সোমবার আবার অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিতর্কিত এই যোগগুরু।
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে যোগগুরুকে এক হাজার কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছে ভারতে চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের দাবি, অ্যালোপ্যাথি চিকিৎসাপদ্ধতি নিয়ে রামদেব যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে।
রামদেব প্রধানত যোগগুরু হয়েছে পরিচিত হলেও তার মালিকানাধীন প্রতিষ্ঠান পতঞ্জলির তৈরি পণ্য ভারতে বেশ জনপ্রিয়। তিনি দাবি করেন, হিন্দু প্রাচীন রীতিতে তৈরি তার ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী ভেষজ গুণসম্পন্ন। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাবা রামদেব তার ব্যবসার প্রসার করেছেন। তিনি মোদির দল বিজেপির একজন সমর্থকও। নির্বাচনে দলটির জন্য প্রচারণাও চালিয়েছেন বাবা রামদেব।

বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১০ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৪ ঘণ্টা আগে