অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। সিবিআই তাঁকে জেরা করতে পারবে। সুপ্রিম কোর্টে আবেদনের পর বিচারপতি বদল করে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। তাঁরা জানান, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন তা স্থগিত থাকবে। হাইকোর্টের প্রধান বিচারপতি অন্য কোনো বিচারপতির হাতে এই মামলা দেবেন। এরপর মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার কাছে।
কিন্তু বিচারপতি সিনহা যে রায় দিয়েছেন, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বেড়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে বিচারপতি সিনহা বলেছেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। সেই সঙ্গে অভিষেক ও কুন্তল দুজনকেই ২৫ লাখ টাকা করে জরিমানাও দিতে হবে।
কেন জরিমানা?
প্রথমে কুন্তল অভিযোগ করেন, অভিষেকের নাম জড়ানোর জন্য সিবিআই তাঁকে চাপ দিচ্ছে। এর ২৪ ঘণ্টা আগে অভিষেক একটি জনসভায় বলেছিলেন, মদন মিত্র, কুণাল ঘোষকে সিবিআই চাপ দিয়েছিল তাঁর নাম জড়ানোর জন্য। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে বলেছিলেন, দুটি ঘটনা কাকতালীয় হতে পারে না। তাই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করুক সিবিআই।
বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, এই অভিযোগের কোনো সারবত্তা পাওয়া যায়নি। তাই দুজনকেই ২৫ লাখ টাকা জরিমানা দিতে হবে।
রায়ে কী বলা হয়েছে?
বিচারপতি সিনহা জানিয়েছেন, সিবিআই ও ইডি তদন্ত চালিয়ে যাবে। তাঁরা ৯ জুন আদালতকে রিপোর্ট দেবে।
এর আগে বিচারপতি জানিয়েছিলেন, কেউই আইনের ওপরে নয়। তাহলে জেরার মুখোমুখি হতে অভিষেকের অসুবিধা কোথায়?
অভিষেকের বক্তব্য
এই রায়ের পর অভিষেক জানিয়েছেন, বিচারপতি যা রায় দেওয়ার দিয়েছেন। তদন্তের স্বার্থে যদি তাঁকে ডাকা হয়, তাহলে তিনি নবজোয়ার যাত্রা থামিয়ে সিবিআইয়ের কাছে যাবেন।
পাশাপাশি তিনি বলেছেন, বৃহত্তর বেঞ্চে বা উচ্চ আদালতে যাওয়ার পথও খোলা আছে।
অভিষেকের আইনজীবী ইতিমধ্যে এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে