
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন এক কর্মকর্তা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার বলেন, ওয়ার্ডের কর্মীদের মতে, রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এনআইসিইউতে–এর দুটি ইউনিটের একটিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বাইরের অংশে থাকা শিশুদের দ্রুত বের করা সম্ভব হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০টি শিশু প্রাণ হারিয়েছে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকালে এনআইসিইউতে–তে মোট ৫৪টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৪ টিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ–মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। নিহত ১০ শিশুর মধ্যে ৭ টির পরিচয় শনাক্ত করা হয়েছে।
হাসপাতালের বাইরে আতঙ্কিত রোগী ও তাদের অভিভাবকদের হাহাকারের দৃশ্য দেখা গেছে। অন্যদিকে, ওয়ার্ডের ভেতরে চিকিৎসা সরঞ্জামগুলো পুড়ে গেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স–এ লিখেছেন, ‘ঝাঁসি জেলার মেডিকেল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি প্রার্থনা করি, শ্রী রাম তাদের আত্মার শান্তি প্রদান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে