আসামের হোটেল-রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। আজ বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’
তিনি জানান, আগের আইনে মন্দির বা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তবে এখন থেকে এই বিধি পুরো রাজ্যে প্রযোজ্য হবে।
নতুন আইনে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বৈধ পারমিট ছাড়া অন্য রাজ্য থেকে আসামের মধ্য দিয়ে বা আসামের ভেতরে গরু পরিবহন করতে পারবেন না। এটি শুধুমাত্র কৃষি বা প্রাণিসম্পদ ব্যবহারের উদ্দেশ্যে অনুমতি সাপেক্ষে করা যাবে।’
আসাম গো সংরক্ষণ আইন-২০২১,১৯৫০ সালের আইনের পরিবর্তে নতুন করে করা হয়েছিল। নতুন আইনে গরুর মাংসের বাণিজ্য এবং পরিবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। হিন্দু, শিখ, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা গরুর মাংস খায় না, সেই সব এলাকায় ও এসব এলাকায় অবস্থিত মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী আশাবাদী, কংগ্রেস এই সিদ্ধান্তে সমর্থন জানাবে। নতুন সংযোজিত বিধি আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর পুরো রাজ্যে প্রভাব ফেলবে। এই পদক্ষেপ রাজ্যের গো সংরক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে মনে করছে সরকার।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে