বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশকালে ৭ বাংলাদেশিকে আটক করেছে গ্রামবাসী। গতকাল সোমবার মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ের গ্রাম বোলডেংরে গ্রামে ওই ৭ জনকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর গ্রামবাসীরা ওই সাতজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট, নগদ টাকা, মোবাইল ফোন ও বাংলাদেশি সিম জব্দ করা হয়। দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলার মহেন্দ্রগঞ্জ থানায় সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খাসি ভাষার সংবাদ সংস্থা এসপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ওই ৭ জনকে আটক করা হয়। তাঁরা হলেন—আঙুর হোসেন আফরিব (২০), আমির আলী (৩৫), চাঁদ মিয়া (৬০) ও বকুল মিয়া (৩২), মীর জাহান (৪৫), রাসেল আলী (৩৫) এবং বিপ্লব মিয়া (৩৫)।
দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় জেলা পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) যৌথ অভিযানের অংশ হিসেবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের সময় গ্রামবাসীদের সতর্ক করা হয় এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য জানাতে উৎসাহিত করা হয়, যাতে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হয়।
এক পৃথক ঘটনায়, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈরাকুপির জিকজাক এলাকায় অটোরিকশায় ভ্রমণরত ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
অপর এক ঘটনায় গত ৮ অক্টোবর, মহেন্দ্রগঞ্জের বাকডাগরে থানায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে, সেদিন রাত সাড়ে ৯টায় জেলা পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। তবে এ সময় অপর এক ব্যক্তি অন্ধকারে পালিয়ে যায়। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি যে স্থানীয় ব্যক্তি তাঁকে সাময়িক আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনো চলছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে