মহারাষ্ট্রের নাগপুরে পড়াশুনা ও ক্যারিয়ার নিয়ে মতানৈক্যের কারণে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র তাঁর বাবা-মাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অভিযুক্ত তরুন উৎকর্ষ ধাখোলে (২৫) নাগপুরের কাপিল নগর এলাকার বাসিন্দা। গত ২৬ ডিসেম্বর তিনি তাঁর বাবা লীলাধর ধাখোলে (৫৫) ও মা অরুণা ধাখোলেকে (৫০) হত্যা করেন। আজ বুধবার সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ জানায়, উৎকর্ষ ২৬ ডিসেম্বর দুপুরের দিকে প্রথমে তাঁর মাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে বিকেল ৫টার দিকে তাঁর বাবা বাসায় ফিরলে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করেন। এরপর মৃতদেহ বাড়িতে রেখেই তিনি চলে যান।
হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে উৎকর্ষ তাঁর কলেজপড়ুয়া বোনকে নিয়ে কাকার বাসায় যান। তিনি আত্মীয়দের বলেন, তাঁর বাবা-মা যোগ ব্যায়ামের একটি অনুষ্ঠানে অংশ নিতে কয়েকদিনের জন্য বেঙ্গালুরুতে গেছেন।
আজ বুধবার প্রতিবেশীরা তাঁদের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানায়। তারপরেই হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ পায়। পুলিশ অভিযুক্ত উৎকর্ষকে গ্রেপ্তার করেছে।
নাগপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ নিকেতন কদম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উৎকর্ষ তাঁর বাবা-মাকে হত্যার কথা স্বীকার করেছেন।
নিকেতন কদম আরও জানান, উৎকর্ষ দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। কিন্তু তিনি বারবার ভালো ফল করতে ব্যর্থ হচ্ছিলেন। তাঁর বাবা-মা তাঁকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অন্য কোনো বিষয় বেছে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি তাঁদের প্রস্তাব মানতে রাজি ছিলেন না। এ নিয়ে মতানৈক্যের কারণে তিনি তাঁর বাবা-মাকে হত্যা করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে