উপযুক্ত কোনো কারণ ছাড়াই সন্তান যদি টানা ২০ দিন স্কুলে না যায় তাহলে বাবা-মাকে কারাদণ্ড দেওয়ার নীতি গ্রহণ করেছে করেছে সৌদি আরব।
শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শিশু সুরক্ষা আইন অনুযায়ী নতুন সিদ্ধান্তটি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আসন্ন শিক্ষাবর্ষে শিক্ষার মান বাড়াতেই এই উদ্যোগ।
সৌদি পত্রিকা মক্কা-এর বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যদি কোনো শিক্ষার্থী কোনো বৈধ অজুহাত ছাড়া ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে তাদের অভিভাবক শিশু সুরক্ষা আইনের অধীনে তদন্তের মুখোমুখি হবেন।
তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হবে। এ ক্ষেত্রে যদি শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে অভিভাবকদের অসাবধানতার প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচারক তাঁদের বিরুদ্ধে জেলে যাওয়ার সাজা দেওয়ার ক্ষমতা রাখবেন।
প্রতিবেদন অনুসারে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথমত, স্কুলের অধ্যক্ষকে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগে মামলাটি রিপোর্ট করতে হবে। পরে এটির তদন্ত শুরু হবে। ধারাবাহিকভাবে দেশের শিক্ষা মন্ত্রণালয় মামলাটির কার্যক্রম গ্রহণ করবে। সর্বশেষ একটি পারিবারিক যত্ন বিভাগ স্কুল থেকে অনুপস্থিতির কারণ জানতে শিক্ষার্থীর বক্তব্য শুনবে। এভাবে প্রয়োজনে মামলাটি আদালতে গড়াবে।
জানা গেছে, সৌদি আরবের ৬০ লাখের বেশি শিক্ষার্থী দুই মাস গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুলে ফিরে এসেছে। দেশটির শিক্ষা কার্যক্রমে সম্প্রতি সৌদি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে ভূতাত্ত্বিক বিজ্ঞান, মহাকাশ এবং ইভেন্ট ম্যানেজমেন্টের মতো নতুন কতগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে