
বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সম্প্রতি করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার এসএম মাহবুবুল আলম সরকারি সফরে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদ শহর পরিদর্শন করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসএম মাহবুবুল আলম হায়দরাবাদের কমিশনার ও সেখানকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। হায়দরাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় চেম্বারের সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উপ-হাইকমিশনার দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং সুযোগ তুলে ধরেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় করার বিষয়ে আলোচনা করা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে।
উপ-হাইকমিশনার আগামী বছরের জানুয়ারিতে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। এ ছাড়া, উভয় দেশে একক দেশভিত্তিক প্রদর্শনী ও মেলা আয়োজনের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতিমালা তুলে ধরে তিনি পাকিস্তানের সম্ভাব্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
এসএম মাহবুবুল আলম উল্লেখ করেন, বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলছে, যেখানে বিভিন্ন দেশের বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি পাকিস্তানি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছেন।
হায়দরাবাদের চেম্বার এবং ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসার সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। উভয় দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, বাংলাদেশি ও পাকিস্তানি সমুদ্রবন্দরগুলোর মধ্যে সরাসরি শিপিং ব্যবস্থা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জনগণ থেকে জনগণ এবং ব্যবসা থেকে ব্যবসার যোগাযোগ জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
করাচিতে অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন চেম্বার এবং ব্যবসায়ীদের প্রতি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে, দ্রুত এবং অগ্রাধিকার ভিত্তিতে ভিসা প্রক্রিয়া সম্পন্নসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২৪ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে