
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের দ্বারপ্রান্তে। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায় জয়ের পর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পাওয়ার পথেই তিনি। আলাস্কা বা অন্য কোনো অঙ্গরাজ্যে জিতলেই ট্রাম্প হয়ে যাবেন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট। তাঁর দরকার আর মাত্র তিন ভোট।
তবে মজার ব্যাপার হলো, সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খোলে আম ইসরায়েলকে সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করলেও মার্কিন ইহুদিরা তাঁকে খুব একটা ভোট দেননি। তারা বেছে নিয়েছেন কমলাকে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বুথ ফেরত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে।
এনবিসি নিউজের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিরা ব্যাপকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। জরিপ অনুসারে, ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের ভোট পেয়েছেন মাত্র ২১ শতাংশ। অথচ, কমলা হ্যারিস তাঁর চেয়ে প্রায় ৪ গুণ বেশি অর্থাৎ ৭৯ শতাংশ ইহুদি ভোট পেয়েছেন।
মার্কিন ইহুদিদের সংগঠন ‘জিউইশ ভার্চুয়াল লাইব্রেরি’ বলছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইহুদি ভোটারদের ৩০ শতাংশ পেয়েছিলেন। তার আগের নির্বাচন অর্থাৎ ২০১৬ সালের নির্বাচনে তাঁকে ভোট দিয়েছিলেন মাত্র ২৪ শতাংশ ইহুদি ভোটার। অর্থাৎ, এবারে আরও কম ভোট পেয়েছেন তিনি।
এর আগে, গত সেপ্টেম্বরে এক ইহুদিবিদ্বেষ বিরোধী নির্বাচনী প্রচারাভিযানে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের ইহুদি ভোটের ৬০ শতাংশ সমর্থন পাওয়ার বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ইহুদিদের ওপর যেন এক ধরনের ‘অভিশাপ’ দিয়ে রেখেছে।
ট্রাম্প বলেন, তাঁর পক্ষে চল্লিশ শতাংশ সমর্থন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের সামনে একটি নির্বাচন আছে। তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আপনারা আবারও ডেমোক্র্যাটদের ভোট দেবেন, যদিও সেটা কোনোভাবেই যুক্তিসংগত নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আদালত যে জরুরি ক্ষমতার আওতায় শুল্ক আরোপের পথ আটকে দিয়েছে, তার পরিবর্তে তিনি অন্য আইনি পন্থা ব্যবহার করবেন—যেগুলো থেকে আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
৩ ঘণ্টা আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৫ ঘণ্টা আগে