
যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির নেতা কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। তিনি অতীতে একাধিকবার নিজের হিন্দু পরিচয় নিয়ে কথা বলেছেন। তবে, তিনি নামে হিন্দু হলেও কাজে-কর্মে তার প্রমাণ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রেরই এক হিন্দু নেতা। শলভ কুমার নামে ওই নেতা অভিযোগ করেছেন, কমলা হ্যারিস ও তাঁর নীতি ভারতের স্বার্থের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শলভ কুমার যুক্তরাষ্ট্রের হিন্দুদের সংগঠন রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের নেতা। তিনি বলেছেন, কমলা হিন্দু অতীত ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যোগাযোগ থাকার পরও তাঁর নীতি ভারতের স্বার্থের বিরুদ্ধে।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শলভ কুমার বলেন, হ্যারিস ভারতের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ‘স্বাধীন কাশ্মীর’ সমর্থন করেন। এ সময় শলভ কুমার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা দলের কিছু সদস্যকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই বলে যে তাঁরা পাকিস্তানপন্থী। তিনি বলেন, ‘কমলা হ্যারিস কেবল নামেই হিন্দু, কিন্তু তাঁর কার্যকলাপ ও নীতিমালা ভারতবিরোধী। তিনি স্বাধীন কাশ্মীর চান। তাঁর প্রচারণা দলে পাঁচ-সাতজন পাকিস্তানপন্থী আছে।’
শলভ কুমার হ্যারিসের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পাকিস্তান বর্তমানে চীনের সঙ্গে জোট বাঁধছে এবং এটি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, চীন পাকিস্তানকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করে ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের এই নেতা আরও বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আমরা দুটি দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা করছি। ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে বন্ধুত্ব আছে, তাই আগামী চার বছর ট্রাম্পের প্রেসিডেন্সির আমলে ভারত চমৎকার সময় কাটাবে।’
শলভ কুমার কমলার কাশ্মীর বিষয়ে অবস্থানের সমালোচনা করে বলেন, তাঁর ‘তথাকথিত সংখ্যালঘু’ বিষয়ের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে। তিনি মন্তব্য করেন, ‘বাইডেন ও হ্যারিস হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ এবং উগ্র ইসলামকে সংখ্যালঘু হিসেবে দেখেন, কিন্তু দেশটি বাংলাদেশ ও কানাডায় হিন্দুদের ওপর সংঘটিত সহিংসতাকে উপেক্ষা করে।’
তিনি আরও বলেন, ‘কমলা হ্যারিসের কাশ্মীর নিয়ে মৌলিক কিছু মতামত আছে এবং তাই ভারতকে সজাগ থাকতে হবে। তাঁরা প্রতিবার সুযোগ পেলেই তথাকথিত সংখ্যালঘু, তথাকথিত মুসলিম সংখ্যালঘুদের বিষয়টি উত্থাপন করবেন। জো বাইডেন যতবারই সুযোগ পাবেন এবং কমলা যতবারই সুযোগ পাবেন, আগের থেকেও বেশি করে এই বিষয়গুলো উত্থাপন করবেন।’
বাংলাদেশ প্রসঙ্গ টেনে এই হিন্দু নেতা বলেন, ‘বাংলাদেশে কী ঘটছে, সেটা ভুলে যান। কানাডায় হিন্দুদের বিরুদ্ধে কী ঘটছে, সেটাও ভুলে যান। তাদের কাছে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আর উগ্র ইসলামপন্থীরা সংখ্যালঘু...ট্রাম্পের ভারতীয় হিন্দুদের প্রতি অবস্থান খুবই স্পষ্ট। ২০১৬ সালে নিউ জার্সির সমাবেশে ১৫ অক্টোবর যোগ দেওয়ার পর থেকেই সেটা স্পষ্ট হয়ে গেছে।’

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৫ ঘণ্টা আগে