
কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দরে ডেলটা এয়ারলাইনসের একটি আঞ্চলিক জেট বিমান অবতরণের সময় উল্টে যায়। তুষারঝড়ের পর তীব্র বাতাসের মধ্যে এই দুর্ঘটনায় বিমানের ৮০ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।
কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স কর্মকর্তারা জানান, ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ডেলটা এয়ারলাইনসের সহযোগী সংস্থা এনডেভার এয়ারের পরিচালিত একটি সিআরজে-৯০০ বিমান গতকাল সোমবার এই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।
১৬ বছর যাত্রী পরিবহন পরিষেবায় রয়েছে বিমানটি। এটি কানাডীয় কোম্পানি বোম্বার্ডিয়ার তৈরি। ইঞ্জিন জিই অ্যারোস্পেস। দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের অন্তত একটি ডানা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।
কানাডীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ওই বিমানের যাত্রী জন নেলসন সিএনএনকে বলেন, অবতরণের আগে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তিনি বলেন, ‘আমরা মাটিতে আঘাত করলাম এবং আমরা পাশে সরে গেলাম, এরপর উল্টে গেলাম। আমি সিট বেল্ট খুলে মাটিতে পড়ে গেলাম। কিছু লোক ঝুলছিল। অন্যরা নিজেরাই নেমে আসতে পেরেছিলেন।’
গতকাল সোমবার সকালে পিয়ারসন বিমানবন্দর জানায়, তীব্র বাতাস এবং ঠান্ডা তাপমাত্রার কারণে তারা সমস্যার মুখোমুখি হচ্ছে। সপ্তাহান্তের তুষারঝড়ে বিমানবন্দরে ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারপাত হয়, যার ফলে অনেক ফ্লাইট বাতিল হয়। ফ্লাইটরাডার ২৪ ডেটা অনুযায়ী, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল তীব্র তুষারঝড় এবং এলোপাতাড়ি ঝোড়ো হাওয়া।
সাম্প্রতিক সময়ে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার একটি সিআরজে-৭০০ যাত্রীবাহী জেটের সঙ্গে সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল ট্রান্সপোর্ট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭ জন এবং আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
২১ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে