রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গাড়ি চলাচল আটকে বিক্ষোভ করছিল একদল বিক্ষোভকারী। এর ফলে বিশাল যানজট তৈরি হয় রাস্তাজুড়ে। এতে আটকে থাকতে থাকতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় বয়স্ক এক ব্যক্তির। একপর্যায়ে গাড়ি থেকে নেমে তিনি প্রথমে রাস্তা পরিষ্কার করতে বলেন বিক্ষোভকারীদের। কিন্তু তাতে রাজি না হওয়ায় রেগেমেগে গুলি চালাতে শুরু করেন তাঁদের ওপর। এতে প্রাণ হারান অন্তত দুই বিক্ষোভকারী। সম্প্রতি মধ্য আমেরিকার দেশ পানামায় ঘটেছে এই ঘটনা।
সিএনএনের খবরে জানা যায়, গত মঙ্গলবার (৭ নভেম্বর) পানামার রাজধানী থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে প্যান আমেরিকান মহাড়ক অবরোধ করেছিলেন খনি-বিরোধী একদল বিক্ষোভকারী।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বয়স্ক এক লোক রাস্তা থেকে গাছের গুঁড়ি সরাতে বিক্ষোভকারীদের চাপ দিচ্ছেন। যানজটের কারণে তাকে স্পষ্টতই হতাশ মনে হচ্ছিল। বাকবিতণ্ডার একপর্যায়ে ওই ব্যক্তি পিস্তল বের করেন এবং গুলি চালান।
পানামার ন্যাশনাল পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করেছে তারা।
আশির দশকে স্বৈরাশাসকবিরোধী বিক্ষোভের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সবচেয়ে বড় বিক্ষোভের মুখে পড়েছে পানামা। দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিতর্কিত খনি চুক্তির প্রতিবাদ জানাচ্ছেন।
সম্প্রতি কানাডীয় মাইনিং কোম্পানি ফার্স্ট কোয়ান্টাম মিনারেলসের অধীনস্থ একটি স্থানীয় সহযোগী সংস্থাকে তামা উত্তোলনের অনুমতি দিয়েছে পানামা সরকার।
চুক্তি অনুসারে, আগামী ২০ বছর জঙ্গলবেষ্টিত একটি খনি থেকে তামা উত্তোলন করবে কানাডীয় কোম্পানিটি, যা আরও ২০ বছর বাড়ার সম্ভাবনা রয়েছে। বিনিময়ে প্রতি বছর সাড়ে ৩৭ কোটি ডলার করে পাবে পানামা সরকার।
তবে পরিবেশবিদরা বলছেন, এই খনির কারণে অন্তত ৩২ হাজার একর জমি ধ্বংস হবে এবং এটি ওই এলাকার পানযোগ্য পানিকে দূষিত করে তুলবে।
পানামা সরকার অবশ্য বলছে, খনিটি চালু হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং অতিপ্রয়োজনীয় রাজস্বও জোগাড় হবে।
তবে তাতে মন গলেনি বিরোধীদের। তারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেই চলেছেন।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে