
চাকরিতে পুনর্বহালের দাবিতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) আমরণ অনশন শুরু করেছেন। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সচিবালয়ের সামনে তাঁরা এই অনশন শুরু করেন। এর আগে তাঁরা সকাল থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে আমরণ অনশন শুরু করেছেন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইয়েরা। রাত ১১টা পর্যন্ত প্রায় ২০-২৫ জন এসআইকে অনশনরত অবস্থায় দেখা গেছে।
এর আগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইয়েরা জানিয়েছেন, পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের চলমান প্রশিক্ষণ থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করেছেন। ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৩২১ জন সাব-ইন্সপেক্টর শান্তিপূর্ণ অবস্থান করেন। তাঁদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রসচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় গত রোববার সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় রাত ১১টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল ৪টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বার্তা না পেয়ে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করে সচিবালয়ের সামনে অবস্থান করছি। সন্ধ্যা ৬টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমরা প্রতিনিধি হিসেবে কথা বলি। কিন্তু কোনো আশ্বাস না পেয়ে আমাদের অনশন অব্যাহত আছে।’
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই মনির হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরিতে পুনর্বহালের দাবি মেনে না নিলে আমাদের অনশন চলবে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২২ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৬ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে