
সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের এক মন্ত্রীর বক্তব্য বয়কটকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানায়।
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় মারাকেশ শহরে গত মঙ্গলবার সড়ক নিরাপত্তা বিষয়ে চতুর্থ বৈশ্বিক সম্মেলনে ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রাগেভ বক্তব্য দেওয়া শুরু করলে কয়েকটি দেশের প্রতিনিধি তাৎক্ষণিক সিদ্ধান্তে তাঁর বক্তব্য বয়কট করেন। সামাজিক মাধ্যমে মিডল ইস্ট আই প্রচারিত একটি ভিডিও ক্লিপের সূত্রে বাংলাদেশ প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ইসরায়েলবিরোধী বয়কটে যোগ দেননি এমন অভিযোগ তোলা হয়। ভিডিও ক্লিপে আদিলুর রহমান খানকে সম্মেলনকক্ষে তাঁর ডান দিকে ও পেছন ফিরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের গতিবিধি লক্ষ করতে দেখা যায়। তাঁর সামনে টেবিলে বাংলাদেশের পতাকা ছিল।
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বিরুদ্ধে বাংলাদেশের প্রকাশ্য অবস্থানের উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, বাংলাদেশ প্রতিনিধিদল ইসরায়েল প্রতিনিধির বক্তব্য বয়কটকারীদের মধ্যে ছিলেন।
দ্য নিউ অ্যারাব অনলাইনে বলা হয়, তুরস্ক, আয়ারল্যান্ড, ফিলিস্তিন ও জর্ডানের প্রতিনিধিরা ইসরায়েলের মন্ত্রীর বক্তব্য বয়কট করেন। অন্যদিকে, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের প্রতিনিধিরা তখন সম্মেলনকক্ষে অবস্থান করছিলেন।
সম্মেলনস্থলের কয়েক কিলোমিটার দূরে তখন ইসরায়েলের পরিবহনমন্ত্রীকে যুদ্ধাপরাধী হিসেবে উল্লেখ করে ফিলিস্তিন সমর্থকেরা বিক্ষোভ করছিলেন।
ফিলিস্তিনের গাজায় গত ৭ অক্টোবর ২০২৩ থেকে চালানো ইসরায়েলের সর্বব্যাপী হামলায় নারী, শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হন। আহত হন কয়েক লাখ মানুষ। ধ্বংস হয় কয়েক হাজার বাড়ি-ঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান।

পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২৬ মিনিট আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
৪৩ মিনিট আগে
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্যকে টিকিয়ে রাখার প্রবণতা শক্তিশালী হতে পারে।
১ ঘণ্টা আগে