
বাংলাদেশ সরকার প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের (সিএসএ) খসড়া থেকে কঠোর বিধিমালা বাতিলের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মন্ত্রিসভায় সিএসএর খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টির দক্ষিণ এশিয়ার অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক নাদিয়া রহমান এই আহ্বান জানান।
অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নাদিয়া রহমান বলেছেন, ‘মন্ত্রিসভার সাইবার সিকিউরিটি অ্যাক্টকে (সিএসএ) চূড়ান্তভাবে নিষ্পত্তি করা উচিত হবে না। কারণ, এটি মোটাদাগে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) প্রতিলিপি এবং এটি (সিএসএ) একসময় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও স্বাধীনতা খর্ব করতে ব্যবহার করা হয়েছে।’
নাদিয়া রহমান আরও বলেন, ‘এর (সিএসএ) অনেক বিধিই আইনি বৈধতা, প্রয়োজনীয়তা, সমানুপাতিকতা পূরণে ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে বেমানান।’ তিনি আরও বলেন, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি খসড়া সিএসএকে আরও এগিয়ে নেওয়ার আগে তা উল্লেখযোগ্যভাবে সংশোধন করতে এবং এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আহ্বান জানায়।’
উল্লেখ্য, গত ৯ আগস্ট বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে সাইবার নিরাপত্তা আইনের একটি খসড়া প্রকাশিত হয়। যেখানে সুশীল সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের লোকদের কাছ থেকে মতামত চাওয়া হয়। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, এ বিষয়ে প্রায় ৯০০ সুপারিশ আইসিটি মন্ত্রণালয়ে জমা পড়েছিল।
এদিকে, অবিলম্বে গুম বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজেদের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে শেয়ার করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া কার্যালয় এই আহ্বান জানায়।
পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘আজ (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আমরা বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে গুম বন্ধ এবং ঘটনার শিকার ভুক্তভোগীদের পরিবারের জন্য সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণের আহ্বান জানাচ্ছি।’ সংগঠনটি বলেছে, গুম অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন করে। এর মধ্যে রয়েছে জীবনের অধিকার, নির্যাতন থেকে স্বাধীনতা, স্বাধীনতা ও ন্যায়বিচার।
মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, বাংলাদেশের উচিত গুমবিরোধী আন্তর্জাতিক সনদে (ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স) সই করা। এ ছাড়া জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ সফরের অনুরোধ গ্রহণ করা।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে