
বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার তাঁর বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনেন্দ্র নাথের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫-ধারা অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
সরকারি চাকরি আইনের ৪৫-ধারা অনুযায়ী কারও চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে সরকার তাঁকে কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তাঁর আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়। কী কারণে জনেন্দ্র নাথ সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, প্রজ্ঞাপনে তা জানানো হয়নি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকজন সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে