ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ও ইতালিতে ভিসা প্রক্রিয়ায় প্রতারণামূলক কার্যক্রম বুঝতে এবং শনাক্ত করতে উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিয়ে সক্রিয়ভাবে অবদান রাখছে দূতাবাস।
এসব ক্ষেত্রে প্রতারণা সংক্রান্ত ঘটনায় ইতালির পুলিশের (গার্ডিয়া ডি ফিনানজা) তদন্তের ফলে সম্প্রতি দূতাবাসের দুই জন প্রাক্তন কর্মী সদস্যসহ অন্যান্য ইতালীয় এবং বাংলাদেশি নাগরিক অভিযুক্ত হয়েছে এবং তাদের গৃহবন্দী করা হয়েছে।
এটি দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার উদ্যোগ। একইসঙ্গে এটি অভিবাসীদের নির্যাতন ও প্রতারণা থেকে রক্ষা করার জন্য দূতাবাস এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিখুঁত তল্লাশি কার্যক্রমের আরও একটি প্রমাণ।
ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি ছাড়া কাউকে বাড়তি কিছু না দিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের খপ্পরে পড়া এড়াতে ভিসা আবেদনকারীদের সতর্ক করেছে দূতাবাস।
আবেদন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো অনিময়ম ও অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে জানাতে আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ঢাকায় বাড়তি কর্মী এনে ভিসা প্রক্রিয়াকরণ সময় কমানো হয়েছে। সামনের মাসগুলোতে বিদ্যমান সমাস্যা দ্রুত সমাধান হবে বলে দূতাবাস আত্মবিশ্বাসী।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে