
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই মো. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণ নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরীর করা আবেদন খারিজ করে দেন আদালত।
এর আগে ১৪ মে শাহাদাত হোসেনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়ে রুল জারি করা হয়।
পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেয়ারম্যান পদের অপর প্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আপিল বিভাগে আবেদন করেন। চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে।
শাহাদাত হোসেন হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় গত ৫ মে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে জেলা প্রশাসকের কাছে আপিল করে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
গোলাম শরীফ চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন শেখ মোহাম্মদ মোরশেদ ও আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক।
শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী একরামুল হক। সঙ্গে ছিলেন তামান্না ফেরদৌস। আগামী ২৯ মে ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে