
আসন্ন ঈদুল আজহায় নৌযানে বা লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তাসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে চলে যান পরিবারসহ। বিআইডব্লিউটিএকে বলা হয়েছে এটা যতটুকু পারা যায় সমন্বয় করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরও বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেউ একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে গেলে নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। তবে যদি পরিবারসহ পাঁচজন থাকেন, তো তাদের মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে তাঁকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে বা লঞ্চে করে নিতে হবে। সে ব্যাপারে সমন্বয় করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, সেটা বলতে পারেন। তবে নৌপথে ভাড়া আগের মতোই থাকবে। ভাড়ার ব্যাপারে কোনো ওঠানামা নেই।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন নৌপথে পচনশীল পণ্য ও পশু ছাড়া অন্যান্য পণ্য বহন বন্ধ থাকবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে