আত্মহত্যা করে সারা বিশ্বে প্রতি বছর মারা যান ৮ লক্ষ মানুষ। এই হিসেবে বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রায় দশ হাজার মানুষ। বিশ্বে ১৪ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ আত্মহত্যা।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে পল্টনের পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম হলে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন আলোচকেরা ৷
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসকে কেন্দ্র করে মাসব্যাপী আত্মহত্যা প্রতিরোধমূলক ছোটগল্প, প্রবন্ধ ও পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতার আয়োজন করে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন।' কাজের মাঝে জাগাই আশা' প্রতিপাদ্য রেখে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির সমাপ্ত হয়েছে আজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে করোনায় আত্মহত্যার ঘটনা ১৭ শতাংশ বেড়েছে। পৃথিবীর মানুষকে আজ এই বার্তা দিতে হবে যে আত্মহত্যা কোনো সমাধান নয় ৷ মানুষের সমস্যা, সংকট, বিষাদ, দুঃখ এসব থাকবেই। কিন্তু আশা নিয়ে বেঁচে থাকতে হবে।
আশা যাতে নিরাশায় পরিণত না হয় সে কারণেই বিশ্বব্যাপী আজ আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, একজনের সমস্যা আমরা দশজন মিলে যদি সমাধান করে দিই তাহলে হয়তো তাঁর সংকটগুলো আর থাকবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।
লেখক, সাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন, আনন্দ বেদনার মিশ্রণই জীবন। অনেকেই মনে করেন এই জীবন মূল্যহীন। সেই মানুষগুলোকে আমাদের বুঝতে হবে, জানতে হবে, কেন তার জীবনটা বিষাদময় হয়ে উঠল। তাঁদের হয়তো অনেক কিছু বলার থাকে কিন্তু তারা কাউকে বলতে পারে না। তাঁদের কথা শুনতে হবে।
প্রামাণ্যচিত্র নির্মাতা আমিনুর রহমান বাচ্চু বলেন, আমাদের সমাজে মানসিক অসুস্থতাকে গুরুত্ব দেওয়া হয় না। পরিবার, সমাজে চেপে রাখা হয় ৷ কারণ মানুষ জানলে পাগল বলবে ৷সমাজের এই ট্যাবু ভাঙতে হবে।
ব্রাইটার টুমরো ফাউন্ডেশন এর সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী সহ প্রমুখ।
আরও পড়ুন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে