
সাবেক আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করণ ও চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। তিনি বলেন, সব ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সব ধরনের চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত টিকিট কালোবাজারি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক যৌথভাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
সাইফুল ইসলাম বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর সড়ক পরিবহনকে শৃঙ্খলায়ন, যানজটমুক্ত ও চাঁদাবাজমুক্ত গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। ঈদের পরে এই সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে, যা আপনারা দেখতে পাবেন।
ঈদে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হলে পরিবহন মালিক সমিতির নেতা সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। তবে বাড়িতে ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা বা অন্য যে কোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এবার ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কর গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। এই বিষয়ে সব মালিক-শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, সড়কের বিভিন্ন জায়গায় খারাপ অবস্থা হওয়ায় সেগুলো দ্রুত মেরামত করে দিতে হবে। একই সঙ্গে রাতের বেলার পাশাপাশি দিনের বেলায়ও ডাকাতির ঘটনা ঘটছে। ফলে যাত্রীরা অনিরাপদ। বাসে ডাকাতির ঘটনা ঘটলেই বলির পাঠা বানানো হয় বাসের চালক-সুপারভাইজারদের। ফলে সড়কে বাস চলাচল নিরাপদ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে তাহলে যাত্রা নিরাপদ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা ছিলেন।

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
১ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
২ ঘণ্টা আগে