
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন ডেঙ্গু রোগী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৭৮৯ জন। শনাক্তদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭০৭ জন। বাকি ১ হাজার ৬৭৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, মৃত্যু হয় ১৪ জনের। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় ৩ জনের। মার্চে হাসপাতালে ভর্তি হন ৩১১ জন, মৃত্যু হয় ৫ জনের। এপ্রিলে হাসপাতালে ভর্তি হন ৫০৪ জন, মৃত্যু হয় ২ জনের। মে মাসে হাসপাতালে ভর্তি হন ৬৪৪ জন, মৃত্যু হয় ১২ জনের। জুনে হাসপাতালে ভর্তি হন ৭৯৮ জন, মৃত্যু হয় ৮ জনের। জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন ২ হাজার ৬৬৯ জন, মৃত্যু হয় ১২ জনের। আগস্টে হাসপাতালে ভর্তি হন ৬ হাজার ৫২১ জন, মৃত্যু হয় ২৭ জনের এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগী হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৮০ জনের।
চলতি মাসের প্রথম আট দিনে ৭ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন।
উল্লেখ্য, দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় ২০২৩ সালে। ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
১ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে