সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য সংবাদ প্রকাশ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে যুগোপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
বুধবার সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এতে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), সাইমুম সরওয়ার কমল ও মমতা হেনা লাভলী অংশ নেন।
সভায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিধিদের পরবর্তী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য সুপারিশ করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুপারিশ আগামী দুই মাসের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির কাছে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়। এ জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।
বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য সংবলিত তথ্যগুলো ডিজিটাল ফরম্যাটে সরকারের কেন্দ্রীয় ডেটা সেন্টারে সংরক্ষণের এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে সংরক্ষিত বইগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড এবং ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে মুক্তিসংগ্রামের বিষয় নিয়ে গবেষণা করার সুপারিশ করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৫ ঘণ্টা আগে