ঢাকা জেলা বিএনপির সম্মেলন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। দুপুর ২টার দিকে নবাবগঞ্জের কলাকোপায় এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন।
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে তিনি বলেন, ‘সমঝোতায় না হলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। নেতা নির্বাচনের বিষয়টি নির্ভর করছে কাউন্সিলরদের ওপর। তারা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।’
দলীয় সূত্র বলছে, এবারের সম্মেলনে মোট ১০টি ইউনিটে এক হাজার ১০ জন কাউন্সিলর তাদের মতামত তুলে ধরবেন। ঢাকা জেলা বিএনপির শীর্ষ পদ পাওয়ার দৌড়ে আছেন বর্তমান সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক পদে তমিজ উদ্দিন, খোরশেদ আলম, নাজিম উদ্দিন (ভিপি নাজিম), ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ। এর বাইরে নেতা-কর্মীদের মধ্যে জোরালো আলোচনায় আছেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা জেলা বিএনপির আংশিক ৫৬ জনের কমিটি হয়। পরে ২০১৮ সালে ২৬৬ জনের পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটির সভাপতির দায়িত্ব পান ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান খন্দকার আবু আশফাক। গত জুনে ঢাকা জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা বিলম্বিত হয়েছে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
২১ ঘণ্টা আগে