
নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে হিসাব জমা দেয় দলটি।
২০২২ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয়ের বিপরীতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।
ইসি থেকে বেরিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব তথ্য জানান।
দলটির আয়ের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এসডিআরের অর্জিত সুদ থেকে এই টাকা আয় হয়েছে।
ব্যয়ের খাতগুলোর বিষয়ে তিনি বলেন, অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানোর খরচ, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বাবদ খরচ, বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, বিভিন্ন নিহত-আহত নেতা-কর্মীদের পরিবারের আর্থিক সহায়তা, বিভিন্ন ইফতার মাহফিল বিবিধ।
২০২১ সালে দলটির আয় ছিল ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা আর ব্যয় ছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ২০২০ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা আর ব্যয় হয়েছিল ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪১ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে