ধীর গতির বোলিংয়ের কারণে প্রায়ই জরিমানার ঘটনা দেখা যায় ক্রিকেটে। এমনকি ৩০ গজ বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে খেলার নিয়মও রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এবার নতুন এক শাস্তির নিয়ম চালু করেছে।
আহমেদাবাদে আজ হয়েছে আইসিসির বোর্ড সভা। সেই বোর্ড সভায় অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সময়ের অপচয় রোধ করতে নতুন শাস্তির ব্যবস্থা। নির্দিষ্ট কোনো ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভারের বোলিং শুরু করতে হবে। যদি ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার বোলিং দল শুরু করতে না পারে আর এমন ঘটনা যদি তিনবার হয়, তাহলে এর পুরস্কার পাবে ব্যাটিং দল। অতিরিক্ত ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরকার্ডে। দুই ওভারের মাঝে কী পরিমাণ সময় ব্যয় হচ্ছে, তার জন্য ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করা হবে। এ বছরের ডিসেম্বর থেকে ২০২৪-এর এপ্রিল পর্যন্ত ছেলেদের ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরীক্ষামূলকভাবে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করতে রাজি হয়েছে আইসিসি।
পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে আইসিসি। পিচের মূল্যায়নের ব্যাপার আরও সহজ করেছে ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা। যদি পাঁচ বছরের মধ্যে কোনো ভেন্যু ছয় ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে তার আন্তর্জাতিক মর্যাদাই বাতিল হয়ে যাবে। যেখানে ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পিচ পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ঘটেছে। পুরুষ-নারী উভয় ক্রিকেটেই আম্পায়ারদের সমান ম্যাচ ফি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির বোর্ড সভায়। একই সঙ্গে ২০২৪-এর জানুয়ারি থেকে আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপে একজন নিরপেক্ষ আম্পায়ার রাখার কথাও বলা হয়েছে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে