
গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ রাউন্ডে দেখা হচ্ছে দুই দলের। যেখানে কখনো ম্যানচেস্টার সিটি নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় আবার রিয়াল কখনো ম্যানসিটিকে। ইউরোপ-সেরার এই দৌড়ে নতুন ফরম্যাটেও দেখা হতে পারে দুই দলের।
শুক্রবার শেষ হয়েছে ৩৬ দলের লিগ পর্ব। সেখান থেকে রিয়াল ও সিটি প্লেঅফ একে অপরের মুখোমুখি হতে পারে। আজ বিকেল ৫টায় সেই রাউন্ডের ড্র। এরপরই নিশ্চিত হয়ে যাবে প্রতিপক্ষ। তবে নতুন পদ্ধতিতে প্লে অফের টিকিট পাওয়া দলগুলো তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আগেই জেনে গেছে। এই যেমন রিয়াল হয় ম্যানসিটি না হয় সেল্টিককে পাবে। আবার বায়ার্ন মিউনিখ হয় ম্যানসিটি না হয় সেল্টিককে প্রতিপক্ষ হিসেবে পাবে।
যদিও এমন পদ্ধতিতে মোটেও খুশি নন সিটির কোচ পেপ গার্দিওলা। একে তো বাজে সময় যাচ্ছে দলটির। তার ওপর সিটি শেষ রাউন্ড শুরু করে ২৫তম স্থানে থেকে। শেষ পর্যন্ত আট ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ২২তম হয়ে প্রথম পর্ব শেষ করে তারা। যেটা মোটেও আশা করেননি পেপ। তাই তো ব্রুজের বিপক্ষে জয়ের পর এই কাতালান কোচ বললেন, ‘আমার এটা (চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট) পছন্দ নয়। কারণ আমরা অনেক ভুগেছি। আমরা খাদের কিনারে ছিলাম, ৪৫ মিনিট বাকি ছিল। এটা আমার ও খেলোয়াড়দের জন্য অসাধারণ একটি শিক্ষা যে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না।’

এ দিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও যে খুশি তেমন নয়। গত মৌসুমে তারা এই সিটির সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে দুই লেগ মিলিয়ে টাইব্রেকার বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। তার আগের মৌসুমে আবার সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সিটিজেনরা। গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে তাদের এমন প্রতিদ্বন্দ্বিতার পর এবার আর সিটিকে প্রতিপক্ষ হিসেবে নকআউটে চাননি আনচেলত্তি। প্রতিপক্ষ হিসেবে সেল্টিককে পেলেই যে বেশি খুশি হবেন, তা রাখঢাক না রেখেই বলেছেন রিয়াল কোচ, ‘সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা বেশি (সেল্টিকের তুলনায়)। সিটিকে পেলে তাই আমাদের কাজ বেশি কঠিন হবে। সিটির বিপক্ষে খেলতে আমরা পছন্দ করি না। তবে যদি খেলতেই হয়, অন্য সময়গুলোর মতোই আমরা মাঠে নামব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে