
দুই ব্রাজিলিয়ানের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, আক্রমণের পসরায় দিশেহারা হয়ে ওঠে সালসবুর্কের রক্ষণ। গোনে গোনে হজম করল পাঁচ গোল। গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাবটিকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগে সরাসরি শেষ ষোলোয় খেলার আশা জিইয়ে রাখল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে জোড়া গোলের দেখা পান রদ্রিগো। বিরতির পর দুই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়রও। মাঝে একটি গোল ফরাসি স্ট্রাইকার এমবাপ্পের। সালসবুর্কের হয়ে একমাত্র গোলটি করেন মাডস বিসট্রুপ।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ১২ পয়েন্ট নিয়ে তাদের ওপরে জার্মানির দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুল আগেই নিশ্চিত করেছে শেষ ষোলো। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত হয়েছে বার্সেলোনাও।
সরাসরি শেষ ষোলোয় জায়গা পাওয়ার আশা আগেই কঠিন হয়ে গেছে রিয়ালের। শেষ রাউন্ড পর্যন্ত সামান্য সম্ভাবনাটুকুও বাঁচিয়ে রাখতে এই ম্যাচে কেবল জিতলেই হতো না তাদের, ব্যবধানটাও করতে হতো বড়। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। জটিল হিসাব-নিকাশ সামনে রেখে আগামী মঙ্গলবার প্রথম পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ ব্রেস্ত। ইউরোপীয় প্রতিযোগিতায় ফরাসি ক্লাবটি বড় কোনো নাম না হলেও, এবারের আসরে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে তারা। রিয়ালের পরে ১৭ ও ১৮ নম্বরে থাকা জুভেন্টাস ও সেলতিকের পয়েন্টেও ১২ করে।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের শুরুটা হয় প্রতিপক্ষের আক্রমণ দেখতে দেখতে। ঘুরে দাঁড়াতে অবশ্য খুব বেশি সময় নেয়নি। ২৩ মিনিটে তাদের এগিয়ে নেন দুর্দান্ত ছন্দে থাকা রদ্রিগো। এমবাপ্পের পাস থেকে বল টেনে নিয়ে বক্সে ক্রস বাড়ান ভিনিসিয়ুস। কোনাকুনি শটে জাল খুঁজে নেন রদ্রিগো।
৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। জুড বেলিংহামের দারুণ এক ব্যাকহিল পাস ধরে বক্সে ঢুকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। বিরতির পর একই ছন্দ ধরে রাখে রিয়াল। এতেই ব্যবধান বাড়িয়ে নেন এমবাপ্পে। সালসবুর্ক গোলরক্ষকের ভুলে বক্সেই বল পেয়ে যান তিনি। সেখান থেকে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা। ৫৫ ও ৮৫ মিনিটে আরও দুবার জালে বল পাঠান ভিনিসিয়ুস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে