ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে সার্জিও আগুয়েরোর অশ্রুসিক্ত মুখটাই ছিল ম্যাচের প্রতিচ্ছবি। ম্যানচেস্টার সিটিতে আগুয়েরোর শুরুটা যতটা স্বপ্নের মতো ছিল, শেষটা হয়েছে ততটাই হৃদয়বিদারক। চেলসির কাছে হেরে শিরোপা জেতা হয়নি ম্যানচেস্টার সিটির। ফাইনাল হেরে ইউরোপসেরা হওয়ার আশাটা আর পূরণ হলো না আগুয়েরোর। তবে শেষবেলায় সিটিকে উদ্দশ্য করে আবেগগণ বার্তা দিয়ে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুয়েরো লিখেছেন, ‘দলের জন্য আমি গর্বিত। এত বছর ধরে আকাশি রঙের জার্সিটা গায়ে জড়িয়ে খেলেছি। ম্যানচেস্টার সিটি, আমার হৃদয়ে চিরকাল থাকবে।’
পোর্তোয় ফাইনালের মধ্যে দিয়ে সিটির একটা যুগেরও সমাপ্তি হয়ে গেল। সিটির জার্সি গায়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সার্জিও আগুয়েরো। তবে ক্লাব ছাড়লেও সিটিকে চিরকাল হৃদয়ে রাখবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন।
এ মৌসুমে সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আগুয়েরোর। চুক্তি না বাড়িয়ে মৌসুম শেষের আগেই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন এই স্ট্রাইকার। ২০১২ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে আসেন আগুয়েরো। নিজের প্রথম মৌসুমেই ৪৪ বছর পর সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরের দশ বছরে ছোট-বড় মিলে সিটির আরও ডজনখানেক ট্রফি জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
তবে সিটির সবচেয়ে বড় চাওয়াটাই পূরণ হয়নি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জিতেই যেতে হচ্ছে আগুয়েরোকে। নিজেদের ইতিহাসে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপা স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে চেলসির কাছে। ম্যাচের ৭৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নামেন আগুয়েরো। ততক্ষণে এক গোলে পিছিয়ে সিটি। আগুয়েরো নেমে খুব একটা জায়গা তৈরি করতে পারেননি। তবুও সিটি সমর্থকরা হয়তো আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু শেষটায় আর পারেননি আগুয়েরো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে