
দাপটের সঙ্গে খেলে ২০২৪ কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে হ্যাটট্রিক ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, তা জানা গেল আজ।
ইউনিভার্সিটি অব ফোনিক্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয়েছে মেক্সিকো-ইকুয়েডর। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৩ ম্যাচে সমান ৪ পয়েন্ট মেক্সিকো ও ইকুয়েডরের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে উঠে গেল ইকুয়েডর। ৫ জুলাই বাংলাদেশ সময় ভোরে হিউস্টনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। তবে লিওনেল মেসি শেষ আটে খেলবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
এবারের কোপা আমেরিকায় মেসি দুই ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি। করেছেন একটি অ্যাসিস্ট। ‘মেসিসুলভ’ মনে হচ্ছে না কিছুতেই। গোলরক্ষককে একা পেয়েও করতে পারছেন না গোল। এমনকি তাঁর শট প্রতিপক্ষের গোলবারে আটকে যাচ্ছে। অসুস্থতা নিয়ে খেলেন চিলির বিপক্ষে। পেরুর বিপক্ষে ম্যাচের আগে দেওয়া হয়েছে বিশ্রাম। কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল সাংবাদিকদের বলেন, ‘সে লকার রুমে ছিল। তাকে ভালোই মনে হয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে তার অবস্থা নিয়ে এখন বললে সেটা খুব তাড়াতাড়ি হবে। কয়েক দিন দেখতে হবে। প্রতিদিন তার সঙ্গে এ ব্যাপারে কথা বলব এবং চিকিৎসককে জানাব।’
মেসির মতো লিওনেল স্কালোনিকেও গতকাল দেখা যায়নি আর্জেন্টিনার ডাগআউটে। কারণ কানাডা, চিলির বিপক্ষে ম্যাচ দুটিতে আর্জেন্টিনা দল দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে এসেছিল। কোচ স্কালোনিকে তাই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পেরু ম্যাচে স্যামুয়েল মূল কোচের দায়িত্বে ছিলেন। মেসি বিশ্রামে থাকলেও গ্যালারিতে দেখা গেছে।
৩৬ ম্যাচ খেলে কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এবার গড়েছেন মেসি। দুইয়ে থাকা সার্জিও লিভিংস্টোন খেলেছেন ৩৪ ম্যাচ। ৩৩ ম্যাচ খেলে কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তৃতীয় ব্রাজিলের জিজিনিও। জিজিনিওর পরেই আছেন বলিভিয়ার ফরোয়ার্ড ভিক্টর অগাস্টিন উগার্তে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ৩০ ম্যাচ খেলেছেন উগার্তে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে