
খেলোয়াড়দের লক্ষ্য করে ভক্ত-সমর্থকেরা বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন। বাংলাদেশে খেলা হলে যেমন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান খুবই পরিচিত। আর কোপা দেল রেতে গত রাতে গ্যালারি থেকে ভক্ত-সমর্থকেরা এক ফুটবলারের মৃত্যু চেয়ে ধ্বনি তুলেছেন। এই ঘটনা নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
অ্যানোইতা স্টেডিয়ামে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হঠাৎ করেই গ্যালারি থেকে ‘আসেনসিও মরো’ স্লোগান আসতে থাকে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজের কাছে ভিনিসিয়ুস জুনিয়র এই স্লোগান নিয়ে অভিযোগ তুলেছেন। রেফারি তাই বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়ম মেনে খেলা কিছুক্ষণ বন্ধ রাখলেন। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা উঠল, ‘বর্ণবাদী, জাতিগত বিদ্বেষ, অসহিষ্ণু স্লোগান কোনো কিছুই এখানে মেনে নেওয়া হবে না। প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়ে দলকে সমর্থন দিন।’
মৃত্যু কামনা করে এমন স্লোগান দেওয়া নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘রেফারির সঙ্গে ভিনিসিয়ুস কথা বলল। রেফারি খেলা থামিয়ে দিলেন। তিনি তার প্রোটোকল ব্যবহার করলেন। এমন কিছু তো হওয়ারই ছিল।’ ৪৬ মিনিটে আসেনসিওর বদলি হিসেবে আরেক ডিফেন্ডার লুকাস ভাসকেজকে নামিয়েছেন আনচেলত্তি। শুরুর একাদশে থাকা আসেনসিওকে কেন তুলে নেওয়া হলো সেই ব্যাখ্যায় রিয়াল কোচ বলেন, ‘তাকে আমি দুই কারণে উঠিয়ে নিয়েছি। সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল এবং হলুদ কার্ড ছিল। তাই তাকে উঠিয়ে নেওয়া যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। আমার মতে কেউই চাইবেন না গ্যালারি থেকে তার মৃত্যু কামনা করে কেউ দুয়োধ্বনি দেবেন। আমার মতে সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল।’
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগটা আসেনসিওর জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে তিনি দেখেন হলুদ কার্ড। রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার আন্দের বারেনেতসিয়াকে চ্যালেঞ্জ করাতেই আসেনসিওকে হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতেছে এনদ্রিকের গোলে। ১৯ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে গোলটি করেন এনদ্রিক। ১ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে