ভারোত্তোলনের মতো কাজ, সেটিও কিনা এক পায়ে। এ–ও কি সম্ভব! শরীরের ভারসাম্য ধরে রেখে ১৬৬ কেজি ভার ওপরে তুলেই কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলে রাখেন লি ফাবিন। আর সেটিও কিনা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে। এই কৌশলেই গতকাল সোনা জিতেছেন চীনের এই ভারোত্তোলক।
ইতিহাসের পঞ্চম ভারোত্তোলক হিসেবে চতুর্থ সোনাজয়ের নজির গড়া চীনের লি ফাবিনের এটাই যে ট্রেডমার্ক স্টাইল, যার সাক্ষী হয়ে থাকল এবারের টোকিও অলিম্পিক। রবিবার প্রথম ক্লিন অ্যান্ড জার্কে পুরুষদের ৬১ কেজি বিভাগে ১৬৬ কেজি তোলেন চীনা ভারোত্তোলক। ভার তোলার পর কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলতে গিয়ে প্রায় ভারসাম্য হারিয়েই ফেলছিলেন ফাবিন। তবে সোনা জিততে সেটি বাধা হয়ে দাঁড়ায়নি।
ভারোত্তোলনে যেটি ‘ফ্লেমিঙ্গো লিফট’ নামে পরিচিত, সেই কৌশলেই কাল সোনা জিতে ফাবিন তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। লি ফাবিনের এই কাণ্ড দেখে দর্শক হাসতে থাকেন। ভার নামিয়ে তিনি নিজেও হাসেন। অভিনব কৌশলে সোনা জেতা ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক অন্যদেরও একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘরে বসে কেউ এই চেষ্টা করবেন না। অন্যদের সতর্কবার্তা দেওয়ার একটাই কারণ, কাজটি ঝুঁকিপূর্ণ। আর ফাবিন তো হুট করেই এমনটা করেননি। কঠোর অনুশীলনের পরেই এই ঝুঁকি নিয়ে সফল হয়েছেন।
এর আগে ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ‘স্টাইল’ দেখিয়েছিলেন ফাবিন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলাম। তবে প্রশিক্ষণের সময় আমি এটা অনুশীলন করছিলাম। আমি জানি, এটা দর্শকদের বিনোদন দেয়। তবে এ রকমটা করতে আমি বারণ করব। কারণ এতে গুরুতর চোটের আশঙ্কা থাকে। আমার শারীরিক কাঠামো ভালো এবং এটার ওপর আমি অনেক খেটেছি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে