
গুগল সার্চে ম্যালেসিয়াস বা ক্ষতিকর বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করার চেষ্টা করছে হ্যাকাররা। এই বিষয়টি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যালওয়ারবাইটস’ এর নজরে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল সার্চের বিজ্ঞাপনগুলোর মধ্যে ক্ষতিকারক লিংক প্রবেশ করানো হচ্ছে। গুগলের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছে।
ম্যালওয়ারবাইটস এর গবেষকেরা বলেন, হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে সাইটের ট্রাফিক আড়াল করার চেষ্টা করছে। এর ফলে হ্যাকারদের কার্যকলাপ শনাক্ত করতে পারে না নিরাপত্তাবিষয়ক স্ক্যানারগুলো। যারা ভিপিএন ব্যবহার করে, তাদের একটি ‘সাদা পৃষ্ঠা’ দেখানো হয় যেখানে মিথ্যা মার্কেটিংয়ের প্রচারণা থাকে। সেখানে মানুষ নাকি রোবট যাচাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। এই পরীক্ষায় যারা ‘প্রকৃত’ ব্যবহারকারী হিসেবে শনাক্ত হয়, তাদের একটি ভুয়া মাইক্রোসফট অ্যাডস প্ল্যাটফর্ম লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়। এই পেজটিও একটি ম্যালেসিয়াস বা ক্ষতিকর ডোমেইন। সেখানে একটি ভুল বার্তা দেখিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্ররোচিত করা হয়। এই পৃষ্ঠাটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) সুরক্ষা পদ্ধতিও বাইপাস করার চেষ্টা করে।
ম্যালওয়ারবাইটস এর গবেষণার প্রধান জেরোম সেগুরা বলেন, ব্যবহারকারীদের উচিত এই ধরনের মিথ্যা পৃষ্ঠা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ওয়েবসাইটে তাদের লগইন তথ্য না দেওয়া।
ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে কিছু পরামর্শও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেগুলো হলো—
সাইট চেক করুন: লগইন তথ্য দেওয়ার আগে সাইটের ঠিকানা ভালো করে যাচাই করুন।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন: ২ এফএ ফিচারটি যথাযথভাবে ব্যবহার করুন এবং এই ফিচারটি যাচাই করার কোনো পেজ যাচাইয়ের আগে কিছুর অনুমতি দেওয়া যাবে না।
অ্যাকাউন্ট নজরদারি করুন: আপনার অ্যাডভারটাইজিং অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক বা অবৈধ কার্যকলাপ থাকলে তা দ্রুত নজর দিন।
সন্দেহজনক বিজ্ঞাপনগুলো রিপোর্ট করুন: যদি আপনি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন দেখেন, তাহলে সেটি রিপোর্ট করুন। এর ফলে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
গুগল জানিয়েছে, এই ধরনের ম্যালেসিয়াস বিজ্ঞাপনগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। এই ঘটনার মাধ্যমে এটি পরিষ্কার যে, একটি শক্তিশালী পাসওয়ার্ডের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে