ছাঁটাই হওয়া কর্মীদের প্রাপ্য বা ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে গুগল। পাশাপাশি আগে থেকে অনুমোদন নেওয়া ছুটির টাকাও না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে অসুস্থতাজনিত ও মাতৃত্বকালীন ছুটিও। অসুস্থতাজনিত ও মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন যে সকল কর্মী ছাঁটাই হয়েছেন তাঁদের অভিযোগ— গুগল কর্তৃপক্ষ তাঁদের ওই নির্দিষ্ট সময়ের টাকা দিতে রাজি হয়নি। এরই মধ্যে, ছাঁটাই হওয়া ১০০ এর বেশি কর্মী এই বিষয়ে গুগলকে চিঠি পাঠিয়েছে।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেন। বেশ কিছু কর্মী তাঁদের ছুটিতে থাকাকালীন ছাঁটাই হন। কেউ হয়তো ছুটিতে বেড়াতে গিয়েছিলেন, কেউ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ছুটিতে ছিলেন আবার অনেকে ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। আর ছুটিতে থাকা এসব কর্মীদের প্রাপ্য বেতন দিতে রাজি হচ্ছে না গুগল।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে নিয়োগ বন্ধের প্রসঙ্গ তুলেছেন কর্মীরা। এ ছাড়া, ইউক্রেনের মতো মানবিক সংকটে থাকা দেশগুলোতে কর্মচারীদের ছাঁটাই না করারও আবেদন জানিয়েছে কর্মীরা। খোলা চিঠিতে কর্মীরা গুগলের সিইওকে বলেন, কোনো কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলে তাদের যেন সম্পূর্ণ নোটিশ পিরিয়ড কাজ করার অনুমতি দেওয়া হয়। এমনিতেই ইউক্রেনের মতো দেশগুলোতে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে চাকরিচ্যুত কর্মীকে যেন ভিসা বা অতিরিক্ত সাহায্য দেওয়া হয়।
এদিকে, আবারও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ই-কমার্স জায়ান্ট আমাজন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আমাজন জানায়, মূলত ক্লাউড কম্পিউটিং ও বিজ্ঞাপনী বিভাগের মতো জায়গাগুলোতে কর্মী ছাঁটাই করা হবে। তবে এর প্রভাব ঠিক কোন দেশগুলোয় পড়বে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বব্যাপী দেড় লাখের বেশি কর্মী রয়েছে আমাজনে।
আমাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেন, ‘কঠিন হলেও দীর্ঘ মেয়াদে এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে কোম্পানির জন্য সুফল বয়ে আনবে। সাম্প্রতিক বছরগুলোতে আমাজনের ব্যবসার বেশির ভাগ জায়গাতেই বিভিন্ন নতুন পদ যুক্ত হয়েছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে