এনভিডিয়ার চেয়ে দ্রুতগতির ও সাশ্রয়ী এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ বানাচ্ছে আমাজন। এ জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে অবস্থিত আমাজন চিপ ল্যাবের অভ্যন্তরে কঠোর নিরাপত্তায় নতুন সার্ভার ডিজাইন পরীক্ষা করে দেখেছেন কোম্পানিটির অর্ধ ডজন ইঞ্জিনিয়ার। শুক্রবার (২৬ জুলাই) আমাজনের নির্বাহী রামি সিন্নো এসব তথ্য প্রকাশ করেন।
সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ব্যয়বহুল এনভিডিয়া চিপের ওপর নির্ভরতা সীমিত করতে নিজস্ব প্রসেসর তৈরি করছে কোম্পানিটি। আমাজন ওয়েব সার্ভিসের (এডাব্লুএস) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্লাউড ব্যবসার জন্য এনভিডিয়ার কিছু চিপ ব্যবহার করা হয়।
নিজেদের তৈরি চিপগুলোর মাধ্যমে গ্রাহকদের জটিল বিষয় কম্পিউট করতে এবং সস্তায় প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করতে চায় আমাজন।
আমাজনের প্রতিযোগী কোম্পানি মাইক্রোসফট ও অ্যালফাবেটও নিজস্ব চিপ তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
২০১৫ সালে অন্নপূর্ণা ল্যাবস কিনে নেয় আমাজন। এই ল্যাবে আমাজন ওয়েব সার্ভিসের জন্য বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা–নিরীক্ষা করা হয়। আমাজন অন্নপূর্ণা ল্যাবসের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর সিন্নো বলেন, ক্রমবর্ধমানভাবে এনভিডিয়ার চিপের চেয়ে সস্তা বিকল্পের দাবি করছিল অ্যামাজনের গ্রাহকেরা।
আমাজন এআই চিপ তৈরির ক্ষেত্রে আমাজন নতুন। তবে এআই বিশেষায়িত চিপ ছাড়াও প্রায় এক দশক করে ‘গ্রাভিটন’–চিপ বিকাশ করছে আমাজন। গ্রাভিটন চিপের চতুর্থ প্রজন্ম পর্যন্ত তৈরি করেছে কোম্পানিটি। এ ছাড়া আমাজনের নতুন চিপ ডিজাইনের মধ্যে রয়েছে—‘এআই চিপস’, ‘ট্রেনিয়াম’ ও ‘ইনফেরেনশিয়া’।
আমাজন ওয়েব সার্ভিসের কম্পিউপ ও নেটওয়ার্কিংয়ের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ব্রাউন বলেন, এডাব্লুএসের পণ্য ব্যবহার করে একটি মেশিং লার্নিং মডেল চালানো হলে তা এনভিডিয়ার হার্ডওয়্যারের চেয়ে কম মূল্যে আরও কর্মক্ষমতা প্রদর্শন করবে।
ক্লাউড কম্পিউটিং ও এআই সেবার প্রতিযোগিতামূলক বাজারে কম খরচের সুবিধাটি এডাব্লুএস পণ্যের বিক্রি বাড়াতে সাহায্য করবে।
এডাব্লুএসের পণ্য থেকে আয় আমাজনের সামগ্রিক আয়ের মাত্র এক পঞ্চমাংশের কম। গত বছরের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে এই আয় ১৭ শতাংশ বেড়ে ২ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। এডাব্লুএস ক্লাউড কম্পিউটিং বাজারের প্রায় এক-তৃতীয়াংশ দখল করেছে আর মাইক্রোসফটের আজুরের দখলে রয়েছে প্রায় ২৫ শতাংশ।
আমাজন ওয়েবসাইটে পণ্য কেনার জন্য বছরে নির্দিষ্ট সময় বিশেষ ছাড় দেওয়া। একে ‘প্রাইম ডে ডিল’ বলা হয়। এই বছরের প্রাইম ডে ডিলের সময় প্ল্যাটফর্ম জুড়ে কার্যকলাপের ঢেউ সামলাতে প্রায় ২৫ হাজার গ্রাভিটন চিপ ও ৮০ হাজার কাস্টম এআই চিপ ব্যবহার করে কোম্পানিটি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে