নিজেদের স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে শাওমি। চশমাটির নাম দেওয়া হয়েছে ‘মিজিয়া স্মার্ট অডিও গ্লাস’। এই স্মার্ট চশমায় গান শোনার পাশাপাশি কথাও বলা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক টেনডেন্সির প্রতিবেদন অনুযায়ী, কথা বলার সুবিধা দিতে চশমাটির ফ্রেমের দুই পাশে রয়েছে স্পিকার ও মাইক্রোফোন। চশমাটির ওজন মাত্র ৩৮ দশমিক ১ গ্রাম। স্মার্ট চশমাটিতে আছে এআই প্রযুক্তির নয়েজ ক্যান্সেলিং সুবিধা। এ ছাড়া, এতে আছে কথা বলার জন্য দুটি মাইক্রোফোন।
স্মার্ট চশমাটি একবার চার্জ করলে টানা ২২ ঘণ্টা ব্যবহার করা যাবে। এতে ফুল চার্জে টানা ৭ ঘণ্টা ফোনে কথা বলা যাবে অথবা টানা ১০ ঘণ্টা গান শোনা যাবে। চশমার দুই পাশে আছে ৩০ মিলিমিটারের টাচ এরিয়া। স্মার্ট চশমাটি একই সময়ে দুটি ফোনের সঙ্গে সংযুক্ত করা যাবে।
আগামী ২৬ এপ্রিলের মধ্যে বাজারে আসবে এই স্মার্ট চশমা। দাম ১১৫ ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে