ব্রিটিশ এক ভদ্রলোক আবিষ্কার করেন, প্রতিদিন রাতে তাঁর কাজের জায়গা বা শেডটি কে যেন পরিষ্কার করে গুছিয়ে রাখে। রহস্যময় বন্ধুটির পরিচয় জানতে ক্যামেরা বসালেন তিনি। আর এতে যা জানতে পারলেন, তাতে চোখ কপালে উঠল তাঁর।
অবসরপ্রাপ্ত পোস্টম্যন রডনি হলব্রুক শখের আলোকচিত্রী। ভালোবাসেন বন্যপ্রাণীর ছবি তুলতে। ভদ্রলোক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেতেন কে যেন রাতে তাঁর কাজের এলোমেলো জায়গাটি পরিষ্কার করে গুছিয়ে রেখেছে। ক্যামেরা পেতে রাখতেই জানা গেল, সাহায্যকারী আর কেউ নয়, ছোট্ট এক ইঁদুর। কাজের জায়গায় বেঞ্চের মধ্যে এলোমেলোভাবে পড়ে থাকা নানান খুদে জিনিস একটি বাক্সে পুরে রাখছে ছোট্ট প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
রডনি হলব্রুক লক্ষ করছিলেন, তিনি যে জিনিসগুলো কাজ করার সময় এলোমেলোভাবে রেখে দেন, সেগুলো রহস্যজনকভাবে রাতারাতি যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে দিচ্ছে কেউ। পওয়েস কাউন্টির বুইলথ ওয়েলস শহরের বাসিন্দা হলব্রুক কী ঘটছে তা খুঁজে বের করার জন্য তাঁর ওয়ার্কবেঞ্চে নাইট ভিশন ক্যামেরা বসালেন। ফলাফল যা হলো, তাঁর সঙ্গে ২০০৭ সালের অ্যানিমেটেড চলচ্চিত্র রেতাতুইয়ের মিল খুঁজে পাওয়া যায়। চলচ্চিত্রটিতে একটি ইঁদুরকে গোপনে একটি রেস্তোরাঁয় রান্না করতে দেখা যায়। পার্থক্য হলো, রডনির বাড়ির ইঁদুরটি রান্নার বদলে গোছগাছের কাজ করে।
রডনি হলব্রুক জানান, প্রায় দুই মাস ধরে প্রতি রাতে ইঁদুরটি এভাবে তাঁর কাজের জায়গাটি পরিষ্কার করে রাখছিল।
‘প্রথমে আমি লক্ষ করি, পাখিদের জন্য রাখা কিছু খাবার শেডের মধ্যকার কিছু পুরোনো জুতোয় রেখে দিচ্ছে কেউ। তাই আমি একটি ক্যামেরা সেট করি, কী হচ্ছে তা দেখার জন্য।’ বলেন রাজধানী কার্ডিফ থেকে প্রায় ৬০ মাইল উত্তরে অবস্থিত মধ্য ওয়েলসের ছোট্ট শহর বুইলথ ওয়েলসের বাসিন্দা হলব্রুক।
সেই ক্যামেরার ছবিটিতে ইঁদুরটিকে স্ক্রু ড্রাইভার, পেরেক ও তারের টুকরো মুখে নিয়ে প্রায় নিজের সমান উচ্চতার একটি বাক্সে পুরে রাখতে দেখা যায়।
হলব্রুক বলেন, ‘একটি ইঁদুরকে যখন জায়গাটি পরিপাটি করে রাখতে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। প্লাস্টিকের টুকরো, নাট-বল্টুসহ সব ধরনের জিনিসই বাক্সে রেখে দেয় সে।’ বলেন হলব্রুক, ‘আমি এখন আর এ কাজে সময় নষ্ট করি না, জানি সে-ই ওটা করে রাখবে।’
কিছু কিছু জিনিস জায়গামতো, অর্থাৎ বাক্সে রাখতে হলব্রুকের খুদে বন্ধুকে খুব একটা বেগ পেতে হয় না। তবে অন্য কিছু জিনস যেমন—লম্বা একটি তার রাখতে বেশ ঝামেলা পোহাতে হয় প্রাণীটিকে।
‘ভিডিওটি সত্যি আশ্চর্যজনক ছিল। এমন কিছু জিনিস সে গুছিয়ে রাখে, যেটি সত্যিই অস্বাভাবিক।’ বলেন হলব্রুক, ‘দুই মাস হতে চলল, প্রায় প্রতি রাতেই এমনটা ঘটেছে।’
আশ্চর্যজনক ব্যাপার হলো, এই প্রথমবার নয় যে হলব্রুক এমন অদ্ভুত চরিত্রের ইঁদুরের মুখোমুখি হয়েছেন। তিনি বিবিসিকে জানান, ২০১৯ সালে একজন বন্ধুর জন্য একটি নাইট-ভিশন ক্যামেরা স্থাপন করেছিলেন। সেখানেও একটি ইঁদুরকে বন্ধুটির কাজের জায়গা পরিষ্কার করতে দেখা যায়।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে