ইংল্যান্ডের এক গ্রামের কাছে বানের জলে কুমির চলে এসেছে বলে খবর পায় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের একটি দল তড়িঘড়ি সেখানে উপস্থিত হয়। তবে ঘটনাস্থলে গিয়ে তারা যেটা দেখল, তার জন্য প্রস্তুত ছিলেন না মোটেই।
টেমস ভ্যালি পুলিশের সাউথ বাকিংহামশায়ার শাখার সদস্যরা গত সপ্তাহে হার্টফোর্ডশায়ারের সীমান্ত এলাকায় ট্রিংয়ের কাছে একটি গ্রাম চোলসবারির কাছে পানির ওপর কুমিরের একটা মাথা দেখা যাওয়ার সংবাদ পান। একাধিক সূত্রে সংবাদটি আসায় দেরি না করে জায়গাটিতে হাজির হন তাঁরা।
তবে সেখানে যাওয়ার পর রীতিমতো চমকে উঠলেন পুলিশ সদস্যরা। তাঁরা ভাবছিলেন বেপরোয়া এক সরীসৃপের মোকাবিলা করতে হবে। কিন্তু আবিষ্কার করলেন, এটা জ্যান্ত কোনো কুমির নয়, বরং কুমিরের মাথার এক রেপ্লিকা। এগুলো খেলনার দোকানে ৬ দশমিক ৯৯ পাউন্ডেই পাওয়া যায়।
এসব তথ্য পাওয়া যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
পুলিশ সদস্যরাও বিষয়টিতে মজা পেয়েছেন। তাঁরা ফেসবুকে এটা নিয়ে একটি পোস্ট দিয়েছেন, ‘ওয়াও! চোলসবারির কাছে বন্যার পানিতে ভেসে আসা কুমিরের খবর আপনাকে প্রতিদিন পাঠানো হয় না।’
পুলিশের গাড়ির কাছে পানিতে ‘কুমিরের মাথা’র একটি ছবি এবং থানার একটি টেবিলে বসানো ‘কুমিরের মাথার’ দুটি ছবি আপলোডও করেন তাঁরা ফেসবুকে।
আর ফেসবুকের ওই পোস্টে অনেকেই মজা পেয়ে নানা ধরনের কমেন্ট করেছেন। একজন যেমন কর্মকর্তাদের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ সাহসী!’

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে