
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা করায়।
২৮ বছর বয়স্ক দক্ষিণ কোরীয় এক নাগরিককে লিমার জর্জ শ্যাভেজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর আটকানো হয় গত ৮ নভেম্বর। কারণ কর্তৃপক্ষ তাঁর পেটের অংশটি অনেক বেশি স্ফীত অবস্থায় দেখতে পান। গত ১৩ নভেম্বর দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (সেরফর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। আরও বলা হয়, একটি অনুসন্ধানে তার পেটের সঙ্গে আটকানো জিপলক ব্যাগের ভেতরে প্রাণীগুলো খুঁজে পাওয়া যায়।
৩২০টি ট্যারানটুলা মাকড়সা ছাড়া আর যেসব প্রাণী এ সময় উদ্ধার করা হয় সেগুলো হলো ১১০টি সেন্টিপেড এবং শতপদী এবং নয়টি বুলেট প্যান্ট।
পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। পেরু থেকে ফ্রান্স হয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিলেন তিনি। এ বিষয়ে পেরুর পরিবেশগত অপরাধবিষয়ক প্রসিকিউটর তদন্ত শুরু করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পেরুভিয়ান আমাজনের মাদ্রে দে দিওস এলাকা থেকে এই পোকামাকড়গুলো সংগ্রহ করা হয় বলে ধারণা করা হচ্ছে। এখন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে প্রাণীগুলো।
বিজ্ঞপ্তিতে সেরফরের একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ট্যারানটুলাকে একটি বিপন্ন প্রজাতি হিসেবে উল্লেখ করেন।
‘এগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে এবং বিশ্বব্যাপী কোটি কোটি ডলার মূল্যের অবৈধ বন্যপ্রাণী পাচারের অংশ।’ বলেন সিলভা।
বন্যপ্রাণী অবৈধভাবে পাচারের সমস্যায় থাকা পেরুই দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ নয়।

২০২১ সালের ডিসেম্বরে কলম্বিয়ার কর্তৃপক্ষ কমপক্ষে ২৩২টি ট্যারানটুলা, ৬৭টি তেলাপোকা, ৯টি মাকড়সার ডিম এবং সাতটি বাচ্চাসহ একটি কাঁকড়া বিছা উদ্ধার করে। এগুলো বোগোতার এল ডোরোডা বিমানবন্দরে এক ব্যক্তির স্যুটকেস থেকে এগুলো উদ্ধার করা হয়।
এদিকে এ বছরের সেপ্টেম্বর কর্মকর্তারা হংকংয়ের উদ্দেশে জাহাজে করে পাচারের চেষ্টা করা প্রায় তিন হাজার ৫০০ হাঙরের ফিনের একটি চালান বাজেয়াপ্ত করে।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে