প্রশ্ন: আমি আইন বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছি ছয় মাস হলো। কোর্টে কাজ করার ইচ্ছা অনেক দিনের। অনার্সের পর একজনের অধীনে কোর্টে কাজ শুরু করি। একপর্যায়ে কিছু সমস্যা ও পড়াশোনার কারণে সে কাজটা ছেড়ে দিই। বর্তমানে বারের পরীক্ষার জন্য কোচিং করছি। এর মাঝে বেশ কয়েকটি ল ফার্মে ইন্টারভিউ দিয়েছি। পরীক্ষাগুলো দেওয়ার পর এখন মনে হচ্ছে, আমি কমিউনিকেশনে ভালো করতে পারছি না। এ কারণেই ইন্টারভিউয়ে ভালো ফল আসছে না। এ ছাড়া গত বছর পারিবারিক কিছু সমস্যা গেছে। বুঝতে পারছি না, কীভাবে সব সামলে নেব। মানসিকভাবে স্থির হতে পারছি না। সে কারণেই কি আমার অন্যের সঙ্গে যোগাযোগে সমস্যা হচ্ছে? একটা জায়গায় বারবার আটকে যাচ্ছি।
গুলশান আরা, কুড়িগ্রাম
উত্তর: আপনি কিন্তু আপনার সমস্যা খুব সুন্দর করে লিখেছেন। আপনার যোগাযোগের দক্ষতা কম—এটি মনে হচ্ছে না। আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে আপনি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। কিন্তু সাফল্য পাচ্ছেন না। তার মানে এই না যে ভবিষ্যতেও আপনি সফল হবেন না। এমনও তো হতে পারে, শিক্ষানবিশ হিসেবে তাঁরা আপনার চেয়ে আরেকটু কম যোগ্যতাসম্পন্ন কাউকে চাইছেন।
আপনি আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে আবেগময় বুদ্ধিমত্তা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে পারেন। আপনার পেশায় যাঁরা পরিচিত, অভিজ্ঞ এমন কারও সঙ্গে যোগাযোগ করুন। ইদানীং অনেক বিষয়ের জন্য কোচিং সেন্টার আছে। আপনি শুধু বারের পরীক্ষার জন্য কোচিং না করে, অন্য পরীক্ষা, যেমন বিসিএসের জন্যও প্রস্তুতি নিতে পারেন। ইন্টারভিউয়ে অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না। এতে মন খারাপের কিছু নেই। আবার নতুন করে শুরু করুন। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে বারবার নিজে নিজে অনুশীলন করুন। লিখিত পরীক্ষার জন্য লেখার অভ্যাস করুন।
সব দিক বিবেচনা করে আপনি নিজেকে প্রস্তুত করুন। প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকলে চিহ্নিত করুন। যোগাযোগের দক্ষতা অবশ্যই একটি বিষয়, তবে সেটি সব নয়।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
২১ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে