যশোরের মনিরামপুরে শিক্ষক ছেলেসহ তিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৮৩ বছর বয়সী এক বাবা। গতকাল সোমবার দুপুরে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দেন বৃদ্ধ বাবা দীন মোহাম্মদ ওরফে দীন আলী।
অভিযোগকারী দীন মোহাম্মদ উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ছিলেন।
বৃদ্ধের অভিযোগ, তাঁর চার ছেলের মধ্যে তিনজন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। প্রায়ই তাঁকে মারতে উদ্ধত হন ছেলেরা। অভিযুক্ত ছেলেরা হলেন বৃদ্ধের বড় ছেলে হোগলাডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক কুদ্দুস আলম, সেজ ছেলে রবিউল ইসলাম ও ছোট ছেলে ফারুক মিয়া।
বৃদ্ধ বাবা দীন মোহাম্মদ বলেন, ‘পোস্ট অফিসে পিয়নের কাজ করে চার ছেলেকে শিক্ষিত করেছি। এখন বৃদ্ধ বয়সে ছেলেরা আমারে মারতি আসে। মাঠে কাজে যেতে বলে। ১০-১৫ বছর ধরে ওরা আমার ওপর নির্যাতন চালাচ্ছে।’
থানায় অভিযোগ করার সময় কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দীন আলী। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগেও তিন-চারবার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় এসেছি। গেট থেকে আমারে ফেরায় দেছে। অভিযোগ দিতি পারিনি।’
এ বিষয়ে বৃদ্ধের বড় ছেলে কুদ্দুস আলম বলেন, কয়েক দিন ধরে বাবা কড়া ওষুধ খাচ্ছেন। এ জন্য ওনার মাথা গরম হয়ে যাচ্ছে। এতে করে বাবা এসব অভিযোগ দিচ্ছেন।
এদিকে থানার পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মনিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বৃদ্ধ নিজে এসে আমার কাছে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ নিয়েছি। আমি নিজে তাঁর ছেলেদের ডাকব।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে