চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী নব্য জেএমবির মো. সেলিমকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম লোহাগাড়া উপজেলার উত্তর পাদুয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাউন্টার টেররিজম কর্মকর্তারা বলছেন, সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁকে পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ তার অবস্থান বাংলাবাজারে পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, সেলিম আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোড ব্যবহার করে চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি চট্টগ্রাম শহরে মূল সড়ক ব্যবহার না করে আকবরশাহ থানাধীন পোর্ট লিংক রোডের বাইপাস সড়কটি ব্যবহার করেছিল। তবে কোন জায়গা থেকে সেলিম বাংলাবাজারে এসেছিল সেই বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো।
কাউন্টার টেররিজম মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় গুহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারের পর আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। পরে আদালত তাঁকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।
কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ২ নম্বর গেট পুলিশ বক্সে বোমা হামলার ঘটনার মাস্টারমাইন্ড হলেন নব্য জেএমবির সামরিক কমান্ডার মো. সেলিম। এ ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে ১২ জন গ্রেপ্তার রয়েছে। এদের মধ্যে কয়েকজনের জবানবন্দিতে সেলিমের নাম ও সংগঠনে তার ভূমিকার কথা উঠে এসেছে। ট্রাফিক বক্সের ওই বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। বিস্ফোরণে ট্রাফিক বক্সটিতে থাকা সিগন্যাল বাতি নিয়ন্ত্রণের সুইচ বোর্ড ধ্বংস হয়। ঘটনার একদিন পর হামলার সঙ্গে আইএস যুক্ত বলে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপে দাবি করা হয়। তবে পুলিশ বলেছে, এটা স্থানীয় জঙ্গি নব্য জেএমবির কাজ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে